২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হচ্ছেন মান্না দে

কণ্ঠশিল্পী মান্না দে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর সম্প্রতি কিছুটা সুস্থ হয়েছেন। তবে এখনও হাসপাতালে রয়েছেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 06:59 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

কিছুদিন আগেই ৯৪ বছর বয়সী ওই গায়ককে অক্সিজেন দেওয়া হয়েছিল। দু’দিন আগে তা খুলে নেওয়া হয়। এখন তিনি চেয়ারে বসতে পারছেন এবং গান শুনছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

স্নায়ু এবং শ্বাসযন্ত্রে সমস্যার কারণে এক মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার কিডনিতেও সমস্যা হয়, যার জন্য ডায়ালিসিসও করাতে হচ্ছে। মাধ্যমটি জানায়, তাকে এখন শুধু তরল খাবার দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে খুব সচেতন এবং তিনি তার মেয়ের সঙ্গে কথা বলছেন।

বেশ কিছুদিন থেকে ডাক্তাররা চেষ্টা করছিলেন তাকে অক্সিজেন ছাড়া রাখার। ৫ জুলাই অক্সিজেনের নল খুলে নেওয়া হয়।