২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম-কেনির বিয়ে মিশরে

কিম মনে করেন-- তাকে দেখতে মিশরীয় দেবী আইসিসের মতো, তাই পিরামিডের সামনে বিয়ে করতে চান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 09:09 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

আর অ্যান্ড বি তারকা কেনি ওয়েস্ট এবং তার বাগদত্তা কিম কার্ডাশিয়ান তাদের বিয়ের অনুষ্ঠানটি মিশরে করার কথা ভাবছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

ফিমেলফার্স্ট ইউকে এক সূত্রের বরাতে জানিয়েছে, কিম সম্পূর্ণ অন্যরকম কোনো জায়গায় বিয়ের অনুষ্ঠানটি করতে চান। কেটি পেরি এবং রাসেল ব্র্যান্ড যেভাবে ভারতে গিয়ে ভারতীয় সাজে বিয়ে করেছিলেন, কিম সে রকম কিছু করতে চান। কিম মনে করেন তিনি মিশরীয় দেবী আইসিসের মতো দেখতে; আর তাই তিনি এবার মিশরীয় সাজে পিরামিডের সামনে বিয়ে করতে চান।

সূত্রটি আরও জানিয়েছে, কেনিও তার এই ধারণাটি পছন্দ করেছেন। পরিবারের সবার মিশরে যেতে যদিও লক্ষাধিক ডলার খরচ পড়বে, কিন্তু অর্থ তাদের কাছে বড় বিষয় নয়।