আসছে রেড ২
‘রেড’ সিনেমার সিকুয়েল তৈরি হচ্ছে।
অ্যাকশন সিনেমা ‘রেড’-এর ব্যাপক সাফল্যের পর এবার আসছে ‘রেড ২’। সিকুয়েলটিতে থাকবেন ‘রেড’-এর অভিনেতা ব্রুস উইলিস এবং তার সহশিল্পীরা। খবর জি মিডিয়া ব্যুরোর।
‘সিবিএস নিউজ’ জানিয়েছে, গতবারের মতো এবারও ব্রুস থাকবেন তার দলের নেতার ভূমিকায়। এবার তারা একজন রহস্যময় ব্যক্তির সন্ধানে বের হবেন যার কাছে নতুন ধরনের ভয়ানক অস্ত্র রয়েছে।
২০১০-এর অ্যাকশন সিনেমা ‘রেড’-এ ব্রুস উইলিস ছাড়াও অভিনয় করেছিলেন হেলেন মিরেন, জন মাল্কোভিচ, ব্রায়ান কক্স এবং মেরি লুইস পার্কার। ৬ কোটি ডলার বাজেটের সিনেমাটি ওই বছর বক্স অফিসে আয় করেছিল ২০ কোটি ডলার।
