২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসিত লুটেরা

লুটেরা সিনেমার প্রশংসায় পঞ্চমুখ বলিউড

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 09:04 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

সদ্য মুক্তিপ্রাপ্ত লুটেরাকে ‘মাস্টারপিস’ অভিহিত করে সিনেমাটির প্রশংসা করেছেন কারান জোহরসহ বলিউডি ব্যক্তিত্বরা। ফ্যান্টম ফিল্মস এবং একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত বিক্রমাদিত্য মাতওয়ানে পরিচালিত ‘লুটেরা’ সিনেমাটিকে বলিউডের ‘মাস্টারপিস’ খেতাব দিয়েছেন বলিউডি ব্যক্তিত্বরা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

৫০ দশকের পটভূমিতে নির্মিত ওই প্রেম কাহিনিতে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা এবং রণবীর সিং। তাদের অভিনয়ও প্রশংসিত হয়েছে।

কারান জোহর টুইটারে পোস্ট করেন, “সুনির্মিত ‘লুটেরা’ সিনেমাটি দেখলাম আমি। সিনেমায় সোনাক্ষিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সব কৃতিত্ব বিক্রমের এবং ফ্রান্টম বালাজি টিমের।”

কঙ্কণা সেন শর্মা বলেন, “পরিচালক উদান অসাধারণ একটি সিনেমা ‘লুটেরা’ উপহার দিয়েছেন। তিনি এরপর কী করতে যাচ্ছেন তা দেখতে চাই আমি।”

অদিতি রাও বলেন, “রণবীর, সোনাক্ষি এবং বিক্রমাদিত্য অসাধারণ কাজ করেছেন ‘লুটেরা’ সিনেমাটিতে।”

মিলাপ জাভেরি পোস্ট করেন, “বলিউডের ‘মাস্টারপিস’ ‘লুটেরা’। রণবীর এবং সোনাক্ষি অসাধারণ কাজ করেছেন। বিক্রমাদিত্য এবং একতাও প্রশংসার দাবিদার।”