২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে সেই নারী?

লাল চুলের এক নারীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রবার্ট প্যাটিনসন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 10:17 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে সম্প্রতি এক লাল চুলের নারীর সঙ্গে তার বাড়ির পাশে গাড়িতে ঘুরে বেড়াতে দেখা গেছে। তবে কে এই নারী, এ বিষয়ে এখনও নিশ্চিত নন কেউই। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

দ্য মিরর এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ২৭ বছর বয়সী এই অভিনেতাকে সম্প্রতি লাল চুলের এক নারীর সঙ্গে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। এরপর তারা লস এঞ্জেলেসের লা ফেলিজ এলাকায় রবার্টের বাড়িতে ফিরে যান। 

রবার্টের সঙ্গের সেই নারী কে ছিলেন সে বিষয় এখনও নিশ্চিত না হলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মেয়েটি দেখতে অনেকটা রবার্টের সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের মতো।