২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরার পিছনে নারী চান ফ্রিদা

চলচ্চিত্রজগতে ক্যামেরার পিছনে আরও বেশি নারীর উপস্থিতি প্রয়োজনীয় মনে করেন ফ্রিদা পিন্টো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 11:43 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

ভারতীয় বংশোদ্ভূত হলিউডি অভিনেত্রী ফ্রিদা পিন্টো মনে করেন চলচ্চিত্রজগতে চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং প্রযোজনায় নারীদের আরও বেশি উপস্থিতি প্রয়োজন। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।

পুরুষশাসিত চলচ্চিত্রজগতের সমালোচনা করে ফ্রিদা সিএনএনকে বলেন, “যখন ক্যামেরার পিছনে নারীদের উপস্থিতি বৃদ্ধি পাবে, তখন ভিন্নধারার কিছু সিনেমা দেখতে পাবে সবাই।”

বিষয়টি নিয়ে অস্কারজয়ী পরিচালক ক্যাথরিন বিগেলোর উদাহরণ টেনে ফ্রিদা বলেন, “অনেকেই মনে করেন নারীরা পুরুষালী বিষয় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন না। ধারণাটি যে ভুল, তা এরমধ্যেই প্রমাণ করেছেন ক্যাথরিন।”

প্ল্যান ইউএসএ-এর অ্যাম্বাসেডর ফ্রিদাকে ‘বিকজ আই অ্যাম এ গার্ল’ ক্যাম্পেইনে প্রশ্ন করা হয় তিনি ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহী কি না? তিনি বলেন, “আমি একজন প্রযোজক হিসেবে কাজ করতে চাই। কারণ এমন অনেক গল্প আছে যা আমাকে অনুপ্রাণিত করে।”