আমিরের চরিত্রে হাশমি
‘দিল হ্যায় কি মানতা নেহি’ সিনেমার রিমেকে আমির খানের চরিত্রে অভিনয় করবেন এমরান হাশমি।
আমির খান অভিনীত ১৯৯১ সালের ‘দিল হ্যায় কি মানতা নেহি’ সিনেমার রিমেকে তার চরিত্র রাঘু জেটলির ভূমিকায় অভিনয় করবেন বলিউডি অভিনেতা এমরান হাশমি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
মূল সিনেমার মতো পরিচালনা করবেন মহেশ ভাট। যদিও সিনেমাটির বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য জানাননি নির্মাতা, তবু ধারণা করা হচ্ছে মূল সিনেমার সঙ্গে কাহিনির পুরোটাই মিল থাকছে রিমেকে।
মহেশ ভাট এ বিষয়ে বলেন, “ফ্র্যাঙ্ক ক্যাপরা পরিচালিত ‘ইট হ্যাপেনড ওয়ান নাইট’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র অতটা ভালোভাবে তুলে ধরতে পারিনি আমরা। আর তাই সিনেমাটি রিমেকের মধ্য দিয়ে অপূর্ণ কাজটি করতে চাইছি আমি। মূল সিনেমায় ওই চরিত্রে অভিনয় করেছিলেন ক্লার্ক গেবল।”
