২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুর্চি হতেন ধানুশ

অভিনেতা হতে না পারলে, বাবুর্চি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেন ধানুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 06:56 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

অভিনেতা হতে না পারলে বাবুর্চি হতেন তামিল অভিনেতা ধানুশ। ‘রানঝানা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করা ধানুশ সম্প্রতি জানালেন, অভিনেতা হতে না পারলে বাবুর্চি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

অভিনয়-ক্যারিয়ার সম্পর্কে ধানুশ বলেন, “২০০৮ সালে অভিনয় শুরু করি আমি। এর আগে কখনও ভাবিনি যে আমি অভিনয় করতে পারি। যদি অভিনয়কে পেশা হিসেবে বেছে না নিতাম তাহলে কোনো পাঁচতারা হোটেলে বাবুর্চি হওয়ার চেষ্টা করতাম। যেহেতু অভিনয়ের দিকেই ঝুঁকে পড়েছি, তাই সে রকম কিছু করা হয়ে ওঠেনি।”

তামিল সিনেমা আর বলিউডি মহলের পারস্পরিক সম্পর্ক বিষয়ে ধানুশ বলেন, “দুটো ক্ষেত্রেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তামিল চলচ্চিত্রের অনেকেই কাজ করছেন বলিউডে, আবার বলিউডের অনেকেই যাচ্ছেন তামিল চলচ্চিত্রজগতে। আসলে দুটোই ভারতীয় সিনেমা। আর তাই যে কেউ চাইলেই যে কোনো জায়গায় কাজ করতে পারেন।”