২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের ছবি আঁকবেন আলিয়া

হৃত্বিক রোশানের প্রতিকৃতি আঁকতে আগ্রহী আলিয়া ভাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 12:14 PM

Updated : 25 Apr 2022, 06:55 PM

গ্রিক দেবতার সঙ্গে মিল খুঁজে পাওয়ায় বলিউডি অভিনেতা হৃত্বিক রোশানের ছবি আঁকার ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও চিত্রকলায় আলিয়ার আগ্রহের কথা অজানা অনেকের কাছেই। আর সেই আগ্রহ থেকেই হৃত্বিকের ছবি আঁকতে চেয়েছেন তিনি। হৃত্বিকের ছবি আঁকতে আগ্রহ প্রকাশের কারণ হিসেবে আলিয়া জানিয়েছেন, তার সঙ্গে গ্রিক দেবতাদের মিল খুঁজে পেয়েছেন তিনি। তিনি বলেন, “হৃত্বিকের ছবি আঁকতে পারলে আমি খুবই খুশি হব। কারণ তার সঙ্গে গ্রিক দেবতাদের মিল খুঁজে পেয়েছি আমি। তবে জানি না আমি নিখুঁতভাবে তাকে ফুটিয়ে তুলতে পারব কি না; কারণ এর আগে আমি কখনও প্রতিকৃতি আঁকিনি।”

২০ বছর বয়সী আলিয়া অবসর পেলেই আঁকতে বসেন। কিছুদিন আগে তিনি চারকোল দিয়ে একটি ছবি এঁকে নিজের ঘরে ঝুলিয়ে রেখেছেন।

নিজের প্রিয় বিষয়বস্তু সম্পর্কে আলিয়া বলেন, “আমি সিংহ আঁকতে পছন্দ করি। একবার আমি চেষ্টা করেছিলাম, তবে সেটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আমার হাতে এখন দুমাস সময় আছে, তাই আমি আবার চেষ্টা করব।”