২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ওয়েবসাইট

মামলা সম্পর্কে জানাতে একটি ওয়েবসাইট চালু করেছেন সালমান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইরা ডি কস্তা, বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 02:12 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

২০০২ সালের হিট অ্যান্ড রান মামলার কারণে আলোচিত বলিউডি অভিনেতা সালমান খান সকলের প্রশ্ন এড়াতে সম্প্রতি একটি ওয়েবসাইট লঞ্চ করেছেন। সেখানে মামলা সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে। খবর জি মিডিয়া ব্যুরোর।

ডিএনএ-এর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ১৯৯৮ সালে জয়পুরে সুরাজ ভারজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কালো হরিণ শিকারের দায়ে জড়িয়ে পড়েন সালমান। এরপর ২০০২ সালে ৪ জনকে গাড়িচাপা দেওয়া সংক্রান্ত মামলার কারণে আবারও শিরোনামে উঠে আসেন তিনি। মামলা সংক্রান্ত প্রতিটি পর্যায়ের নিঁখুত ছবি তুলে ধরতেই ওয়েবসাইটটি লঞ্চ করেছেন সালমান।

‘দাবাং’-খ্যাত ওই অভিনেতার মুখপাত্র বলেন, “আমরা সম্প্রতি salmankhanfiles.com নামে একটি ওয়েবসাইট চালু করেছি। মামলা সংক্রান্ত সব ধরনের তথ্য ওই সাইটটিতে পাওয়া যাবে। মামলা সম্পর্কে জানতে আগ্রহীরা ওই ওয়েবসাইটে গেলেই তাদের প্রশ্নের জবাব পেয়ে যাবেন।”

উক্ত মামলার রায়ে ৩০৪ ধারা অনুসারে সালমানের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।