২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে প্রিয়াংকা-পিটবুলের ‘এক্সোটিক’

আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার আগেই বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং আন্তর্জাতিক র‌্যাপার পিটবুলের নতুন গান ‘এক্সোটিক’-এর মিউজিক ভিডিও দেখা যায় অনলাইনে। এরপরই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে গানটি। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 02:48 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

মিউজিক ভিডিওটি অবৈধভাবে লিক হয়েছে, বিষয়টি জানার পরও তা বেশ হালকাভাবেই নিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী ওই অভিনেত্রী। তিনি টুইট করেন, “আমার মিউজিক ভিডিও ‘এক্সোটিক’ লিক হয়ে গেছে। আমার এটি নিয়ে রাগ করা উচিত। তবে আমার বেশ ভালো লাগছে। কারণ সবাই ভিডিওটি বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। তবে আসল ভিডিওটিও যে কোনো সময় মুক্তি পাবে।”

এরপরই প্রিয়াংকা এবং পিটবুল তাদের মিউজিক ভিডিওটি পোস্ট করেন।