২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নগুলো তাই অসম্পূর্ণ

সজল-মীম অভিনীত একক নাটক ‘স্বপ্নগুলো তাই অসম্পূর্ণ’।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় সম্প্রতি নির্মিত একক নাটক ‘স্বপ্নগুলো তাই অসম্পূর্ণ’তে অভিনয় করেছেন, সজল, বিদ্যা সিনহা মীম, আঞ্জুমান আরা বকুল প্রমুখ।

মিজানুর রহমান জানান, নাটকটিতে দেখা যাবে, সুন্দর সাজানো সংসার শ্রাবণ ও বর্ষার। ভালোবাসা, মান-অভিমান সবই আছে সেই সংসারে। এক পর্যায়ে তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করে। অন্তঃসত্ত্বা হয় বর্ষা। অনাগত সন্তানকে নিয়ে শ্রাবণ-বর্ষা দেখতে থাকে স্বপ্ন। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বর্ষা, ধরা পড়ে তার লাংগস ক্যান্সার। এই ক্যান্সারের রোগীকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু রোগীর গর্ভে থাকা বাচ্চার কোনো ক্ষতি হবে না।-- এভাবেই এগিয়ে চলে গল্পটি।

মীম নাটকটি প্রসঙ্গে বলেন, “কিছুদিন আগে আমরা এই নাটকটির শুটিং করেছি। এখানে আমি ও সজল স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। এর আগে আমরা প্রেমিক-প্রেমিকার চরিত্রে অনেক কাজ করেছি। নাটকটির শুরু থেকেই আমাদের স্বামী-স্ত্রী হিসেবে দেখা যাবে। একটি ছোট পরিবারের ছবি এই গল্পে উঠে এসেছে।”

নাটকটি ২৩ জুন, রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে।