কিম তনয়ার নাম
রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং তার প্রেমিক কেনি ওয়েস্টের নবজাত কন্যার নাম কী হতে পারে, তা নিয়ে দুটি সূত্র দুরকম দাবি করেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
গসিপ ওয়েবসাইট ‘স্টাফ ডট কো’ জানিয়েছে, কিম এবং কেনি তাদের কন্যার নাম রেখেছেন কেনির প্রয়াত মায়ের নাম অনুসারে কেইডেন্স দন্দা। সম্প্রতি লস এঞ্জেলেসের সেডার্স সিনাই হাসপাতালে কর্মরত একজন নার্স কিমের সন্তানের এই নামটি ফাঁস করেন।
অন্যদিকে আরেকটি সূত্র দাবি করছে, কিম তার কন্যার নাম রেখেছেন কাই জর্জিয়া দন্দা ওয়েস্ট।
এমটিভি ইউকে জানিয়েছে, কিমের সন্তানের নাম হতে পারে কেনির ছোটবেলার বাড়ির সঙ্গে সম্পর্কিত অথবা কিমের প্রয়াত বাবা রব কারদাশিয়ানের নামের সঙ্গে সম্পর্কিত। কিমের বাবার পুরো নাম ছিল রব জর্জ কারদাশিয়ান।
