অবশেষে মুখ খুললেন জনি
সাবেক প্রেমিকা ভেনেসার সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে কথা বলেছেন জনি ডেপ।
অবশেষে, দীর্ঘদিনের প্রেমিকা ভেনেসা প্যারাডিসের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে মুখ খুললেন হলিউডি অভিনেতা জনি ডেপ। সিবিএস নিউজ এর প্রতিবেদনে উঠে এসেছে সেসব কথা।
সম্প্রতি ‘রোলিং স্টোন’ ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জনি বলেন, শেষের দিকে ভেনেসার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা বেশ কঠিন হয়ে পড়েছিল তার জন্য; আর তাই শেষ কয়েকটি বছর খুব খারাপভাবেই কেটেছে তাদের।
জনি আরও বলেন, বিচ্ছেদটি তার জন্য এবং তার দুই সন্তানের জননী ভেনেসার জন্য ছিল বেশ কঠিন। তবে বিচ্ছেদের পরেও তিনি ভেনেসার ব্যাপারে যথেষ্ট সচেতন, কারণ জনির দুই সন্তানের মা হলেন ভেনেসা।
জনি আরও বলেন, ভেনেসার সঙ্গে তার বিচ্ছেদের পরে পরিস্থিতি সামাল দিতে সন্তানরা তাকে অনেকটাই সাহায্য করেছে। তারা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে।
