২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মা হতে রাজি নন কিম

সদ্য মা হওয়া রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান বলেছেন আর কখনও গর্ভধারণ করতে চান না তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 09:25 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি কিম তার অনুষ্ঠান ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’-এর নতুন পর্বে বলেছেন আর কখনও গর্ভধারণ করতে আগ্রহী নন তিনি। ৩২ বছর বয়সী এই তারকা অনুষ্ঠানটিতে তার মা ক্রিস জেনারকে বলেন গর্ভধারণ ছিল তার জন্য খুবই কষ্টের একটি সময় যখন তিনি ঠিকমতো হাঁটতেও পারতেন না।

এদিকে, সদ্যজাত কন্যার নামকরণ করতে এখন ব্যস্ত আছেন কিম। পিপল ম্যাগাজিন এক সূত্রের বরাতে জানিয়েছে, এ বিষয়ে এখন খুবই সচেতন হলেও এখনও পর্যন্ত কোনো নাম তিনি ঠিক করেননি।

আরেকটি সূত্র জানিয়েছে, কিম এবং তার প্রেমিক কেনি ওয়েস্ট এখন পর্যন্ত কোনো নাম ঠিক করতে পারেননি। তবে জানা গেছে, নামটি শুরু হবে ইংরেজি অক্ষর ‘কে’ দিয়ে।