২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে মধুচন্দ্রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 02:03 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

আর কিছুদিন পরেই বিয়ের পিঁড়িতে বসবেন হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচার এবং অভিনেত্রী মিলা কিউনিস। আর মধুচন্দ্রিমার জন্য চাঁদে যাওয়ার পরিকল্পনা করছেন ওই হলিউডি জুটি। বিয়ের পরই মহাকাশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।

দি সানের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওই হলিউডি জুটি ৬৮ মাইল হাই ক্লাবে যোগ দেবার সব প্রস্তুতিই সম্পন্ন করেছেন। তারা রিচার্ড ব্র্যানসনের ফ্লাইটেই মহাকাশে মধুচন্দ্রিমায় যাবেন বলে জানা গেছে।

ওই জুটির একজন ঘনিষ্ঠ বন্ধু জানান, সেপ্টেম্বর মাসেই গাঁটছড়া বাঁধতে চান তারা। অ্যাস্টন ব্র্যানসনের ভার্জিন গ্যালাটিক ফ্লাইটে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তার সঙ্গে মিলাও থাকবেন ওই সফরে। এটি হবে তার তরফ থেকে মিলাকে বিয়ের উপহার।