কেটির নতুন বন্ধু রবার্ট
অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে দীর্ঘ প্রেমের ইতি ঘটালেও অভিনেতা রবার্ট প্যাটিনসন কিন্তু একদমই ভুগছেন না একাকিত্বের যন্ত্রণায়। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, পপতারকা কেটি পেরির সান্নিধ্যেই এখন দারুণ সময় কাটাচ্ছেন তিনি।
যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ডেইলিমেইল জানিয়েছে, সম্প্রতি হলিউড প্যালাডিয়ামে অনুষ্ঠিত একটি কনসার্টে একত্রেই দেখা গেছে রবার্ট-কেটিকে। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্য কনসার্ট শুরুর আগে আলাদা হয়ে সেখানে উপস্থিত হন তারা। একসঙ্গে কনসার্ট উপভোগের পর আলাদা হয়েই সেখান থেকে বেরিয়ে যান তারা।
২৮ বছর বয়সী কেটির পরনে সেদিন ছিল কালো রংয়ের চামড়ার মিনিস্কার্ট এবং রুপালি টিশার্ট। রবার্টকে দেখা গেছে তার চিরপরিচিত আটপৌরে পোশাকে।
