কেনির জন্মদিনে কিমের শুভেচ্ছা
রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান সম্প্রতি টুইটারে তার প্রেমিক কেনি ওয়েস্টের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ‘ফটো কোলাজ’ পোস্ট করেছেন, যেখানে কিমের সঙ্গে কেনির একাধিক অন্তরঙ্গ ছবি স্থান পেয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
‘নিউইয়র্ক ডেইলি নিউজ’ জানিয়েছে, ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’খ্যাত তারকা কিম ৮ জুন টুইটারে তার অনাগত সন্তানের বাবা কেনিকে ৩৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ছবিটি পোস্ট করেন।
৩২ বছর বয়সী কিম পোস্টটিতে কেনিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন কেনি হলেন তার সবচেয়ে প্রিয় বন্ধু এবং জীবনের একমাত্র ভালোবাসা।
চলতি বছরের জুলাইতে গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে একটি কন্যা সন্তানের মা হতে যাচ্ছেন কিম কারদাশিয়ান।
