ঋতুপর্ণ চলচ্চিত্র
সদ্য প্রয়াত ভারতীয় চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ স্মরণে তার নির্মিত ৪টি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র (আইজিসিসি)। গুলশান কেন্দ্রে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে ১৩ জুন সন্ধ্যা থেকে।
প্রদর্শনীর উদ্বোধনী দিনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত থাকবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক আবেদ খান, পরিচালক তানভীর মোকাম্মেল এবং অভিনেত্রী রোকেয়া প্রাচী। স্মরণসভা শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অন্যান্য দিনের প্রদশর্নীও একই সময়ে শুরু হবে।
১৩, ২০, ২৭ জুন ও ৪ জুলাই যথাক্রমে প্রদর্শন করা হবে, ‘ঊনিশে এপ্রিল’, ‘উৎসব’, ‘তিতলি’ ও ‘খেলা’।
ঋতুপর্ণ তার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র ‘ঊনিশে এপ্রিল’ পরিচালনার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
