ভক্তদের নিয়ে মাইলির ভিডিও
তরুণ পপতারকা মাইলি সাইরাস পরবর্তী মিউজিক ভিডিওর জন্য তার ভক্তদের বেছে নেবার পরিকল্পনা করছেন। আর তাই তিনি ভক্তদের তাদের নাচের ভিডিও পাঠাবার অনুরোধ করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, মাইলি পরবর্তী মিউজিক ভিডিও ‘উই কান্ট স্টপ’-এ ভক্তদের সঙ্গে কাজ করতে চান। আর তাই তিনি ভক্তদের নাচের ভিডিও পাঠানোর অনুরোধ করেছেন।
ফেইসবুক পেইজে মাইলি পোস্ট করেন, “আমি চাই আমার ভিডিওতে ভক্তরা নাচুক। আমার নতুন গানের সঙ্গে নাচের সেরা ভিডিওটি পাঠান। আমি আমার ভক্তদের সেরা ভিডিওগুলো এক সঙ্গে করে একটি মিউজিক ভিডিও বানাবো।”
