প্রিয়জনের গানে পরিধি
মিউজিক্যাল ব্লগ শো ‘প্রিয়জনের গান’-এ আসছেন পরিধি।
শুক্রবার দেশ টিভির মিউজিক্যাল ব্লগ শো ‘প্রিয়জনের গান’-এ আসছেন কণ্ঠশিল্পী পরিধি। অনুষ্ঠানটির প্রতিপর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয়শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজের গাওয়া পছন্দের কয়েকটি গান পরিবেশন করেন।
গানের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় শিল্পীর ব্যক্তিগত জীবন বা তার সংগীত ক্যারিয়ারের অনেক অজানা দিক। পাশাপাশি দর্শকরাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারেন অনুষ্ঠানে।
সুমন সাহার প্রযোজনায় প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সরাসরি প্রচারিত হয় প্রিয়জনের গান।
