২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরাল সেক্সের কথা অস্বীকার করলেন ডগলাস

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 07:08 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

হলিউডি অভিনেতা মাইকেল ডগলাস জানিয়েছেন তার কণ্ঠনালীর ক্যান্সারের কারণ ‘ওরাল সেক্স’ ছিল না। সম্প্রতি একটি ব্রিটিশ পত্রিকাকে ডগলাসের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। খবর এনডিটিভির।

এর আগে গারডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে মাইকেলের বরাতে দাবি করা হয় কণ্ঠনালীর ক্যান্সারের জন্য ‘ওরাল সেক্স’ অনেকাংশে দায়ী। ঐ প্রতিবেদনে এটাও দাবি করা হয়, মাইকেল নিজে বলেছেন তার ক্যান্সারের কারণও ঐ ‘ওরাল সেক্স’। তবে সম্প্রতি বিষয়টি অস্বীকার করেছেন তার মুখপাত্র।

ডগলাসের মুখপাত্র জানান, তিনি ওরাল ক্যান্সার এবং ওরাল সেক্সের মধ্যকার যোগসূত্র সম্পর্কে আলোচনা করেছিলেন তবে তিনি কখনও বলেননি তার কণ্ঠনালীর ক্যান্সারের জন্য ওরাল সেক্স দায়ী।

ব্রিটিশ পত্রিকা দ্য গারডিয়ানের সঙ্গে ডগলাসের সাক্ষাৎকারের ব্যাপারে সম্প্রতি ডগলাসের মুখপাত্র অ্যালান বুরি বলেন, ‘মাইকেল কখনও বলেননি ওরাল সেক্স তার ক্যান্সারের কারণ ছিল। এটা অবশ্যই সত্যি যে তিনি এ বিষয়ে আলোচনা করেছিলেন,  তিনি বলেছিলেন ওরাল সেক্সের কারণে মুখের অনেক ধরনের ক্যান্সার হতে পারে। ঐ প্রবন্ধে কয়েকজন চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে তিনি বলেননি এই কারণে তার ক্যান্সার হয়েছে।’

এর আগে ‘দ্য গারডিয়ান’ পত্রিকায় নিজের ক্যান্সারের কারণ হিসেবে ডগলাস যা বলেছিলেন তা হল, ‘আমার ক্যান্সারের কারণ ছিল ‘এইচপিভি’ অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যা ওরাল সেক্সের মাধ্যমে শরীরে প্রবেশ করে।‘

তবে এ ব্যাপারে দ্য গারডিয়ান পত্রিকার মুখপাত্র জানিয়েছেন, আমাদের ধারণা অনুযায়ী এখন পর্যন্ত ডগলাসের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগপত্র পাইনি। তবে যদি এমন কোনো অভিযোগ আসে তবে আমরা অবশ্যই তা তদন্ত করে দেখব।

এদিকে ডগলাসের মুখপাত্র জানিয়েছেন, আমি দ্য গারডিয়ান পত্রিকাকে কিছুই করতে বলছি না, আমার মনে হয় তারা ইতোমধ্যেই অনেক কিছু করে ফেলেছে।

দুটি ক্যান্সার গবেষণা কেন্দ্র পরীক্ষার মাধ্যমে জানিয়েছে, এইচপিভি ভাইরাস মূলত ওরাল সেক্সের মাধ্যমেই শরীরে প্রবেশ করে।