২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিকিয়ার সিনেমায় পিয়া

রিকিয়া মাসুদের চলচ্চিত্র ‘দি স্টোরি অব সামারা’তে পিয়া।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 02:17 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

রিকিয়া মাসুদের বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘দি স্টোরি অব সামারা’তে অভিনয় করবেন জান্নাতুল ফেরদৌস পিয়া। এটি পিয়ার তৃতীয় চলচ্চিত্র।

এ বিষয়ে পিয়া গ্লিটজকে বলেন, “শনিবার ‘দি স্টোরি অব সামারা’র জন্য চুক্তি করলাম পরিচালক রিকিয়া মাসুদের সঙ্গে। চলচ্চিত্রের গল্পটা সাইন্স ফিকশন ধাঁচের। অতিপ্রাকৃত শক্তিসম্পন্ন পাঁচ তরুণ-তরুণীকে ঘিরে সিনেমা।”

নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, “এর মধ্যে আমার চরিত্রটি হচ্ছে এমন এক তরুণীর যে চারপাশের সবকিছু নিয়েই গভীরভাবে চিন্তা করে।”

তিনি আরও বলেন, “ওই মেয়েটিকে অন্য গ্রহের এক প্রাণী অপহরণ করে নিয়ে যায়। মেয়েটি তার বন্দিদশা থেকে মুক্তি পেতে নানা উপায় অবলম্বন করে। কিন্তু ওই প্রাণীটি অতি বুদ্ধিমান, সে অন্যের মন নিয়ন্ত্রণ করতে পারে।”

‘চোরাবালি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পিয়া। খুব শিগগিরি তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রবাসী প্রেম’ -এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।