২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরের সঙ্গে দেখা করতে চান বিল গেটস

মাইক্রোসফটের প্রধান বিল গেটস জানিয়েছেন আমির খানের সঙ্গে দেখা করতে চান তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 01:22 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

বলিউডি তারকা আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন মাইক্রোসফট কোম্পানির প্রধান বিল গেটস। সম্প্রতি নিজের ব্লগে এ কথা লিখেছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।

সম্প্রতি নিজের ব্লগে গেটস লেখেন, “আমি বলিউডি তারকা আমির খানের সঙ্গে দেখা করতে চাই। ইউনিসেফের রাষ্ট্রদূত হিসেবে তিনি যেভাবে শিশুদের পুষ্টির জন্য কাজ করছেন আমি সে ব্যাপারে তার কথা শুনতে চাই। আমি তার অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’-এর ব্যাপারেও জানতে চাই, অনুষ্ঠানটি ভারতের বিভিন্ন জটিল সমস্যাগুলোর উপর আলোকপাত  করেছে। আর যদি আমার ভাগ্য ভালো হয়, আমি তার কাছ থেকে কিছুটা নাচ শিখতেও পারব।”

আমির তার ক্যারিয়ারের প্রথম টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’-এর মাধ্যমে একজন সমাজকর্মী হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছেন, অনুষ্ঠানটিতে ভ্রুণহত্যা, শিশুদের উপর যৌন নির্যাতন, যৌতুকপ্রথাসহ সমাজের বিভিন্ন জটিল বিষয় উঠে এসেছে।