২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভ্রিলের নতুন অ্যালবাম

বন্ধুত্ব এবং রোমান্সের বাইরে ভিন্নধারার গান নিয়ে নতুন অ্যালবাম সাজিয়েছেন এভ্রিল ল্যাভেইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 12:54 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

পপতারকা এভ্রিল ল্যাভেইন জানালেন তার নতুন অ্যালবামের জন্য ধরাবাঁধা রোমান্টিক গানের বাইরে নতুন ধরনের কিছু লেখার চেষ্টা করেছেন। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।

সম্প্রতি এভ্রিল, নিকেলব্যাক ফোর্টম্যানের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে খোলাসা করেছেন। তিনি জানালেন, নিজের গানের ধারায় কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছেন তিনি।

দি নিউ ইয়র্ক ডেইলি জানায়, ২৮ বছর বয়সী ওই পপতারকা তার ৫ম অ্যালবামের সমস্ত প্রস্তুতিই নিয়ে ফেলেছেন। আর এবার তিনি তার শ্রোতাদের ভিন্নধর্মী কিছু উপহার দিতে যাচ্ছেন।

এভ্রিল বলেন, “এ অ্যালবামে প্রেম এবং বন্ধুত্ব নিয়ে তেমন কোনো গান থাকছে না। আমি এবার শৈল্পিক কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।”