২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচ্যনাটের বনমানুষ

প্রাচ্যনাটের নতুন প্রযোজনা বনমানুষ

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 02:33 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

প্রাচ্যনাট মঞ্চে এনেছে নতুন নাটক ‘বন মানুষ-দ্য হেয়ারি এপ’, মূল নাট্যকার আইরিস ইউজি ও’নীল। এর নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। কাজ করেছেন প্রাচ্যনাট দলের প্রায় সবাই। জুন মাসের প্রথম সপ্তাহে রয়েছে এর তৃতীয় প্রদর্শনী।

বাকার গ্লিটজকে বলেন, “এটা প্রাচ্যনাট স্কুলের প্রযোজনা, এখানে জুনিয়র, সিনিয়র সবাই কাজ করছি আমরা।”

তিনি আরও বলেন “নাটকের বক্তব্য সবসময়ের জন্য উপযোগী বলেই আমরা এই নাটকটি মঞ্চে এনেছি। মাইম আর্ট এর প্রাধান্য রয়েছে নাটকটিতে।”

নাটকের গল্প সম্পর্কে বাকার জানান, নাটকের কাহিনি আবর্তিত হয়েছে জাহাজের শ্রমিক ইয়াংককে ঘিরে। সে দেখতে অনেকটা বনমানুষের মতো। জাহাজের মালিক পক্ষের বঞ্চনার ভার সইতে না পেরে একসময় নিজেকেই ওই জাহাজের মালিক দাবি করে সে।

ওই জাহাজেই ছিল মিলড্রেড ডগলাস নামে এক তরুণী, যার পিতা জাহাজের পরিচালকমণ্ডলীর অন্যতম।

সে তাকে হঠাৎ দেখে চিৎকার দিয়ে তার আতংক প্রকাশ করে। এতে ইয়াংক আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ইয়াংক যখন বুঝতে পারে যে তাকে উপলক্ষ করেই এই চিৎকার, তখন তীব্র একটা ঘৃণাবোধ জন্ম নেয় তার মধ্যে। ডগলাসকে কেন্দ্র করেই সারা দুনিয়ার পুঁজিপতিদের ঘৃণা করতে থাকে সে। কারণ পুঁজিপতিদের এমনিতেই ঘৃণা করে সে। আর ভাঙতে চায় পুঁজিপতিদের স্বর্গতুল্য প্রাসাদপ্রতিম ভবনগুলো।

নির্দেশক বাকার বলেন, “এভাবেই ঘটতে থাকে আরও নানা ঘটনা। যার চূড়ান্ত পরিণতি হল বনমানুষের আক্রমণে ইয়াংকের মৃত্যু।”

প্রাচ্যনাটের ২৭তম প্রযোজনারটির ১৮ ও ১৪ মে দুটি প্রদর্শনী হয়েছে