২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁই আমার খেলে কোন খেলা

শিল্পী মাকসুদুল হক এর গ্রন্থণা ও উপস্থাপনায় বৈঠকি ঢংয়ে গানের অনুষ্ঠান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 01:44 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

শিল্পী মাকসুদুল হকের গ্রন্থনা ও উপস্থাপনায় টিভির জন্য তৈরি হচ্ছে বৈঠকি গানের অনুষ্ঠান ‘সাঁই আমার খেলে কোন খেলা’।

মাকসুদ গ্লিটজকে বলেন, “দেশের আনাচেকানাচে আছেন অনেক শিল্পী, বাউল, সাধক। যারা কখনাও শহরমুখী হন না, চান না কোনো প্রচার। তাদেরই পরিচিত করানোর জন্য এই অনুষ্ঠান।”

অনুষ্ঠান পরিকল্পনা সম্পর্কে তিনি জানিয়েছেন, বৈঠকি আসরের ঢংয়ে সংগীত পরিবেশনের সময় বাদ্যযন্ত্র হিসেবে দেশীয় যন্ত্র ব্যবহারে প্রাধান্য থাকবে। কিন্তু কোনো কি ইন্সট্রুমেন্ট মানে হারমোনিয়াম বা কিবোর্ড ব্যবহার করা হবে না। সঙ্গে সহযোগী যন্ত্র হিসেবে থাকবে গিটার ও বেইজ। প্রত্যেক অনুষ্ঠানেই গানের পাশাপাশি তত্ত্ব নিয়ে আলোচনার জন্য পাঁচ মিনিটের একটা নির্ধারিত সময় থাকবে।

তিনি জানিয়েছেন, তিনি দল নিয়ে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় গেছেন। কুষ্টিয়ার শিল্পীদের নয়টি গান রেকর্ড করেছেন। আর চুয়াডাঙ্গায় প্রাথমিকভাবে ১০ শিল্পীকে পেয়েছেন।

তিনি বলেন, “আগামী তিন মাসের মধ্যে পুরো কাজটি শেষ করতে পারব বলে আশা রাখি। তবে অনুষ্ঠানটি সম্ভবত সামনের সপ্তাহের শেষদিক থেকেই প্রচার শুরু হবে। সম্পূর্ণ স্টুডিও বেইজড অনুষ্ঠান হবে এটি।”

অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারের জন্য পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।