২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের জন্য গান

মায়ের গান গাইবেন খুরশীদ আলম, সাদী মহম্মদ, ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ, মমতাজ, জেমস

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 02:42 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মাকে নিয়ে এক মঞ্চে গান গাইবেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম, সাদী মহম্মদ, ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ, মমতাজ, জেমস। এদের সঙ্গে আরও গাইবেন পলাশ, কনা ও কোনাল।

শিল্পীদের জন্য এমন মঞ্চ প্রস্তুত করেছে ‘মায়ের কথা’ মেলা। ২৮ মে সকাল থেকে মেলাটি আয়োজন করেছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় অধিদপ্তরের আইইএম ইউনিট।

এ আয়োজনের সঙ্গে আরও রয়েছে চ্যানেল আই। মেলা অনুষ্ঠিত হবে চ্যানেল আই প্রাঙ্গণে। দুপুর পর্যন্ত এ মেলায় অংশগ্রহণ করবে দেশি-বিদেশি বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান।

এ বিষয়ে চ্যানেল আইয়ের প্রচার ও প্রকাশনা বিভাগ প্রধান হাবিবুল হুদা পিন্টু বলেন, “মেলা সবার জন্য উন্মুক্ত। তবে নির্ধারিত রং অনুযায়ী পোশাক পরে আসার অনুরোধ করব সবাইকে। মেলার রং নির্ধারণ করা হয়েছে মেরুন, নীল ও সাদা।”