২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন-সোনাক্ষি জুটি

‘ওয়েলকাম টু’-তে জন আব্রাহামের সঙ্গে জুটি বাঁধবেন সোনাক্ষি সিনহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 02:12 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

‘ওয়েলকাম টু’ সিনেমায় বলিউডি অভিনেতা জন আব্রাহামের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। এর আগে ‘ওয়েলকাম’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এ বিষয়ে সিনেমাটির প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা বলেন, “তিনদিন আগে ‘ওয়েলকাম ২’-তে জন আব্রাহামের সঙ্গে জুটি বাঁধার জন্য সোনাক্ষি সিনহাকে বেছে নিয়েছি। অন্যদিকে মল্লিকা শেরাওয়াতের বদলে এবার অভিনয় করবেন নবাগতা কাইনাত আরোরা। তিনি প্রিয়দর্শনের ‘খাট্টা মিঠা’ সিনেমার আইটেম সং ‘আইলা রে’-র মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। জুন মাসে দুবাইয়ে সিনেমাটির শুটিং শুরু করব আমরা।”

২০১১ এর শুরুর দিকে জন ‘দাবাং’খ্যাত অভিনেত্রী সোনাক্ষির সঙ্গে কাজ করার জন্য তার আগ্রহের কথা জানিয়েছিলেন।