২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানা’র বৈশাখী পোশাক

বাঙালীর সার্বজনীন উৎসবে বিবিয়ানা’র এবারের আয়োজন বরেণ্য চিত্রশিল্পী অবদুস শাকুর শাহ্‌র চিত্রকলার অনুপ্রেরণায় সৃজিত বিভিন্ন পোশাকের প্রদর্শন। যেটির নাম দেওয়া হয়েছে ‘মলুয়া কালেকশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 02:01 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

বিবিয়ানা’র ধানমন্ডি শাখায় ৩০ মার্চ এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী আবদুস শাকুর শাহ্‌ ও ভাস্কর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষীনি। চলবে পহেলা বৈশাখ পর্যন্ত বিবিআনার প্রতিটি আউটলেট এ।

দেশজ ভঙ্গিতে ঐতিহ্যের ধারাবাহিক চর্চায় বিবিয়ানার অংশগ্রহণ অব্যাহত। এই আয়োজনে বিভিন্ন পোশাক রূপান্তরিত হয়েছে শিল্পীর চিত্রকলার বিভিন্ন দিক তুলে ধরার ক্যানভাস।

এই সম্ভারে আছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তা বিভিন্ন ধুতি সালোয়ার-পাঞ্জাবি। সেই সাথে আছে শিশুদের পোশাক, গহনা ও ব্যাগ।

গৃহ সামগ্রীতেও উপস্থাপিত হয়েছে এই চিত্রকলার বিভিন্ন চরিত্র।

প্রতিবারের মত এবারও বিবিয়ানার পোশাক ও অন্যান্য সামগ্রী আপন স্বকীয়তায় উজ্জ্বল।

পোশাকগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই।