২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রঙ এর বৈশাখ

সময়কে কেন্দ্র করে বাংলাদেশের ফ্যাশন ভুবন আন্দোলিত হয় নব আনন্দে, পোশাকের আয়োজনে আসে নব নব সংযোজন। আর এই ধারার ধারক-বাহক যে কয়টি ফ্যাশন হাউজ, তার মধ্যে ‘রঙ’ অন্যতম। এই বুটিকটির ফ্যাশন ভাবনার মূলস্রোতকে বেগবান করেছে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের মূল্যবোধ। তাই বৈশাখ এলেই বাংলা নববর্ষকে বরণ করতে রঙ নতুন নতুন পসরা নিয়ে নিজস্ব পরিচয়ে ও সৃজনশীল ভাবনায় আপ্লুত হয় সবার মাঝে আপন সৌরভে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 03:18 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

বাঙ্গালির জীবন-যাপনে যন্ত্রবিহীন কারুপণ্যের উৎপাদনে, কৌশলগত বুদ্ধিমত্তায় হাতে তৈরি অনেক বৈচিত্র্যময় ব্যবহার্য সামগ্রীর উদ্ভব হয়েছিল। যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সুখময় ও আনন্দময় করে রেখেছে আজও। লোকজশিল্পের ভুবনে ‘হাতপাখা’ স্বকীয় বৈশিষ্ট্যে বলিয়ান এক অনন্য শিল্পকর্ম। নান্দনিক অলংকরণ ও উপকরণভেদে কৌশলগত ও দৃষ্টিনন্দন সৃজনশীলতা- হাত পাখাকে অঞ্চলভিত্তিক নিজস্ব বৈশিষ্ট্যে বিশেষমাত্রায় নিয়ে গিয়েছিলেন আমাদের শ্রদ্ধাভাজন কারুশিল্পীরা।

বাংলাদেশের নোয়াখালী, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী হাতপাখার অলংকরণের বৈশিষ্ট্যকে চিহ্নিত করে, এর অনুপ্রেরণায় এবারের বাংলা নববর্ষে সাজানো হয়েছে ‘বৈশাখের রঙ’ শীর্ষক পোশাকের বর্ণিল সম্ভার। রঙ কৃতজ্ঞতা জানায় নাম না-জানা কারুশিল্পীদের প্রতি, যারা লোকজশিল্প ভুবনের দীপ্তমান নক্ষত্ররাজি।

ঐতিহ্যবাহী হাতপাখার আদলে নকশা দিয়ে এবারের বৈশাখে নানান শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, কুর্তা, টি-শার্ট, মগ, ব্যাগ, গহনাসহ বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে।

গরমের কথা চিন্তা করে পোশাকগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আরামদায়ক পাতলা সুতি কাপড় ব্যবহার করা হয়েছে।

স্বাভাবিকভাবে বৈশাখের রং বলতে যে সকল উজ্জ্বল রং চোখের সামনে ভেসে উঠে, যেমন লাল, কালো, হলুদ, নীল, বেগুনি, মাজেন্টা, সাদা ছাড়াও গ্রামবাংলার উজ্জ্বল রংগুলো ব্যবহার হয়েছে পোশাকেগুলোতে । কাজের মাধ্যম হিসেবে এসেছে ব্লক-স্প্রে, স্ক্রিনপ্রিন্ট, ইমব্রয়ডারি, কাটওয়ার্ক, কারচুপি, বাটিক ইত্যাদি।

২৫ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত নববর্ষের এই আয়োজন নিয়ে ‘বৈশাখের রঙ’ শীর্ষক প্রদর্শনী চলবে রঙ-এর সকল বিক্রয়কেন্দ্র।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে এই বুটিক হাউসটি উত্তরার লেক ড্রাইভ রোডের ৯৬ নম্বর বাড়িতে নতুন বিক্রয়কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে। এছাড়াও তাদের অন্যান্য বিক্রয়কেন্দ্রগুলো হল- দেশীদশ, হাসিম টাওয়ার, তেজগাঁও-গুলশান লিংক রোড। আজগর স্কয়ার, পূর্ব জিন্দাবাজার, বারুদ খানা পয়েন্ট, সিলেট। দেশীদশ, আফমি প্লাজা, চট্টগ্রাম। বেইলী ফিয়েস্তা, বেইলী রোড, ঢাকা। দেশীদশ, বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ঢাকা। বনানী রোড ১১। অরচার্ড পয়েন্ট, ধানমন্ডি।, এডাপ্ট আমির কমপ্লেক্স, বসুন্ধরা মেইন গেইট, বসুন্ধরা রোড, বারিধারা। রাইফেলস্‌ স্কয়ার, ধানমন্ডি। সানরাইজ প্লাজা, লালমাটিয়া। টুইন টাওয়ারস্‌ কনকর্ড শপিং কমপ্লেক্স, শান্তিনগর। সান্তনা মার্কেট, নারায়নগঞ্জ। শ্রদ্ধাঃ বাংলাদেশ-ইউ.এ.ই. মৈত্রী শপিং কমপ্লেক্স, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী।