২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখে নগরদোলা

বাংলা নববর্ষে সবাই নিজেকে বর্ণিলভাবে উপস্থাপন করতে চায়। বাঙ্গালীর এই সার্বজনীন উৎসবকে আরও আনন্দময় করতে নগরদোলা এবারে পোশাকসম্ভারে সংযোজন করেছে লাল, নীল, হলুদ, সবুজ সহ আরও অনেক রঙের পরিচ্ছন্ন ব্যবহার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 02:42 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

এই বুটিকটি বৈশাখী পোশাক সমাহারে অলংকরণ হিসাবে বেছে নিয়েছে বিলুপ্ত প্রায় দারুশিল্পের উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম। নগরদোলার নকশাবিদরা এসকল শিল্পকর্মগুলি সংযোজন-বিয়োজন, পরিমার্জন-পরিবর্ধন ও বিশ্লেষণের মাধ্যমে নান্দনিকভাবে প্রতিটি বৈশাখী পোশাকে উপস্থাপন করেছে।

বৈশাখের সময়টা যেহেতু প্রচন্ড গরম থাকে সেটা বিবেচনা করে নগরদোলা সব সময় হালকা সুতি কাপড়ের প্রাধান্য দিয়ে থাকে। তাদের এবারের বৈশাখের পোশাকে পাওয়া যাবে নানা ধরনের আরামদায়ক কাপড়ের সমাহার- সুতি, তাঁত, ভয়েল, নিপ, স্লাব, মসলিন, এন্ডি ইত্যাদি।

রং নির্বাচনেও নগরদোলা সবসময় ঋতু, প্রথা ও ধারাকে গুরুত্ব দিয়ে থাকে। এ জন্য প্রচলিত লাল, সাদা রং এর পাশাপাশি অন্যান্য রংগুলিও এসেছে এ সমস্ত পোশাকে। যাতে বৈশাখ বাদেও অন্য সময় পোশাকটি ব্যবহার করা যায়।

এছাড়াও জামার কাটের ধারায় নিয়ে আসা হয়েছে এ সময়ের ট্রেন্ডি ও প্রচলিত ভাবধারা। বৈশাখী পোশাকে আরও আধুনিকতা ও নান্দনিকতা ধরে রাখতে নগরদোলা চলতি ধারার লং-কামিজ এবং একই সাথে শর্ট-কামিজের সংযোজন করেছে।

বৈশাখী উৎসবের পোশাক প্রদর্শনীতে যে সমস্ত পোশাক পাওয়া যাবে সেগুলো হল- শাড়ি, সালোয়ার কামিজ, ছেলেদের ফতুয়া, মেয়েদের ফতুয়া, টপস, লং এবং সেমি লং পাঞ্জাবি, বাচ্চাদের শাড়ি, মেয়েদের কুর্তিসহ সব ধরনের  পোশাক।

প্রচলিত ধারার পাশাপাশি রয়েছে ঘটি হাতা, হাতা ছাড়া, ইন্দো-পশ্চিমা ধারা ও হাল ফ্যাশনের নেকলাইন। সালোয়ারেও পরিবর্তন আনা হয়েছে সময় উপযোগীভাবে। এই সকল পোশাকের কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট, টাইডাই, ইম্ব্রয়ডারি, কারচুপি, হাতের কাজ, কর্ডিং, লেইস, প্যাঁচ-পট্টি ইত্যাদি। পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাসাধারণের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে।

সালোয়ার কামিজ- ১,৮৯০ টাকা থেকে ৪,৭৯০ টাকা। ফতুয়া (ছেলে)- ৪৯০ টাকা থেকে ৮৯০ টাকা,

ফতুয়া (মেয়ে)- ৪৯০ টাকা থেকে ৮৯০ টাকা। শাড়ি- ১,৫৯০ টাকা থেকে ৪,১৯০ টাকা। পাঞ্জাবি- ৮৯০ টাকা থেকে ১,৮৯০ টাকা। ছোটদের পোশাক- ৫৯০ টাকা থেকে ১,৮৯০ টাকা। ছোটদের শাড়ি- ১,৪৯০ টাকা থেকে ১,৯৯০ টাকা।