বই প্রেমীদের জন্য লা রিভ
একুশের বইমেলা উপলক্ষ্যে অন্যতম ফ্যাশন হাউস ‘লা রিভ’ দিচ্ছে তাদের পণ্যের উপর শতকরা ১৫ ভাগ ছাড়।
একুশে বইমেলা থেকে যে কোন বই কিনে তার রসিদ ‘লা রিভ’ এর বিক্রয়কেন্দ্রে দেখালেই এক্সেসরিজ ছাড়া সকল পণ্যের উপর পাওয়া যাবে এই মূল্যছাড়। বর্তমানে ‘লা রিভ’এর ৫টি আউটলেট আছে ঢাকায় আর ১টি আছে সিলেটে। এটি চলবে ১০ মার্চ পর্যন্ত।
