২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোঁজ খবর

শীত আর ভালবাসা দিবস সামনে রেখে বিভিন্ন বুটিক, খাবারের দোকান ও বিউটি পার্লারগুলোতে থাকে নানান আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 12:48 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

রঙ এর ভালবাসা স্ট্যাটাস প্রতিযোগিতা

ভালবাসা দিবসকে সামনে রেখে দেশিয় বুটিক রঙ আয়োজন করেছে ভালবাসা স্ট্যাটাস প্রতিযোগিতা। প্রেমময় স্ট্যাটাসগুলো টিশার্টে প্রিন্ট করা হবে। আর সেরা তিনজন স্ট্যাটাস দাতাকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। ফেসবুক-এ রঙ এর ফ্যানপেইজ-এর ইনবক্সে ভালবাসা নিয়ে স্ট্যাটাস পাঠাতে হবে ৭ ফেব্রুয়ারির মধ্যে।

কারখানায় বার্ষিক ছাড়

ফ্যাশন হাউস ‘কারখানা’ তাদের নির্দিষ্ট পোশাকের উপর দিচ্ছে শতকরা ৫০ ভাগ ছাড়। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছাড় চলবে সারা মাস জুড়ে। ‘শারখানা’ বরাবরই তাদের পোশাকে ওয়ের্স্টান আমেজ ফুটিয়ে তুলতে চেষ্ঠা করে। এসব পোশাক পেতে খোঁজ করতে পারেন ‘কারখানা’র আজিজ সুপার মার্কেট-শাহবাগ, পর্বত টাওয়ার-মিরপুর, ফরচুন শপিং কমপ্লেক্স-মালিবাগ এর শো-রুমগুলোতে।

শীতে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড-এর ‘উইন্টার কেয়ার প্যাকেজ’

তাদের এই আয়োজনের আওতায় বিশেষ মূল্যে দিচ্ছে ফেশাল, স্কিন পলিশ ও থাই হেয়ার স্পা। ফ্রেঞ্চ মেনিকিউর করালে পেডিকিউর করাতে পারবেন বিনা মূল্যে। এছাড়া অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদের কাছে মুখের আদল অনুযায়ী চুল কাটালে রয়েছে বিনামূল্যে শ্যাম্পু কন্ডিশনিং করার সুযোগ। সারা মাস জুড়ে শীতের এই আয়োজনগুলো পাওয়া যাবে তাদের ৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা (টিভি সেন্টারে দক্ষিণ পার্শ্বে) এবং ২৫৫ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা (রামপুরা বাজারের পাশে) এর শাখাতে।

নতুন বছরে কুটুমবাড়ি’তে ৬টি নতুন খাবার

ভোজন রসিকদের কথা মাথায় রেখে লালমাটিয়া মহিলা কলেজের পাশে অবসি'ত কুটুমবাড়ি রেস্টুরেন্ট তাদের মেন্যুতে যোগ করেছে ৬টি মজাদার ভারতিয় খাবার। এগুলো হল কাশ্মীরি চিকেন কারি, কাশ্মীরি স্পাইসি চিকেন কারি, মুম্বাই বিফ রেজালা, মুম্বাই বিফ আচারি, মুম্বাই কড়াই মিক্স চিকেন ও মুম্বাই চিকেন কড়াই গোস্ত। এছাড়া তাদের কফি হাউসে বসে ভিন্নরকম পরিবেশে কফি খাওয়ার সুযোগ তো রয়েছেই।

ইজি'তে নতুন পোশাক

 

এই ফ্যাশন হাউসের এবারের বিশেষ আয়োজন হিসেবে আছে ক্যাজুয়াল শার্ট। এছাড়াও রয়েছে ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো টিশার্ট, প্যান্ট ও পাঞ্জাবি ইত্যাদি। হালকা শীতের কথা চিন্তা করে ইজি’র রয়েছে হালকা কাপড়ের নানা ধরনের ব্লেজার ও জ্যাকেট ।  ফ্যাশন মানেই পোশাক তাই আরও ফ্যাশনেবল করার জন্য আকর্ষনীয় নতুন ডিজাইন ও বাহারী রং-এর পোশাক নিয়েই এই আয়োজন। এসব পোশাকের ডিজাইন করে থাকেন তৌহিদ চৌধুরী। দাম সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যেই। ঢাকার এলিফ্যান্ট রোড, শাহবাগ, আজিজ সুপার মার্কেট, শানি-নগর, যাত্রাবাড়ি, মিরপুর ও উত্তরাসহ সারাদেশে এদের রয়েছে ১২টি শোরু।