ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের একটি মূর্তি উন্মোচন করা হয়েছে।
‘অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইন্সস্টিটিউট’ (এআইআই) ভবনে সোমবার ভারতীয় কনসাল জেনারেল এস কে বেহেরার উপস্থিততে মূর্তিটি উন্মোচন করেন পুরস্কারপ্রাপ্ত অস্ট্রেলীয় চলচ্চিত্র পরিচালক পল কক্স।
মূর্তি উন্মোচনের পর সত্যজিৎ রায় পরিচালিত ‘অপুর সংসার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয় বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্র জগতে সত্যজিতের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তার মূর্তি উন্মোচন করা হয়েছে।
বিংশ শতাব্দীর চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে ভারতীয় চলচ্চিত্রের একজন অগ্রপথিক হিসাবে বিবেচনা করা হয়।
অপু ট্রিলজি- পথের পাঁচালি (১৯৫৫), অপরাজিত (১৯৫৬) ও অপুর সংসার (১৯৯২) চলচ্চিত্র তিনটির জন্য তিনি সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন।
১৯৯২ সালে সম্মানসূচক অস্কার পুরস্কার ও ভারতরতœ উপাধিতে ভূষিত হন সত্যজিৎ রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৪ঘ.
bdnews24