২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন কিনতে কিডনি বিক্রি: ৫ জন অভিযুক্ত

চীনের এক কিশোরের কিডনি কেনা-বেচায় ঘটনায় দায়ের করা মামলায় ৫ জন অভিযুক্ত হয়েছে। অ্যাপলের আইফোন ও আইপ্যাড কেনার জন্য নিজের কিডনি বিক্রি করেছিল কিশোরটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

চীন, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের এক কিশোরের কিডনি কেনা-বেচায় ঘটনায় দায়ের করা মামলায় ৫ জন অভিযুক্ত হয়েছে। অ্যাপলের আইফোন ও আইপ্যাড কেনার জন্য নিজের কিডনি বিক্রি করেছিল কিশোরটি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। গত বছরের এপ্রিলে ওয়াং নামের ১৭ বছর বয়সী এক কিশোর তার কিডনি বিক্রি করে। এখন সে অসুস্থ হয়ে পড়েছে। চায়নাতে অ্যাপলের পণ্য খুব জনপ্রিয়। তবে তা বেশিরভাগ চীনার ক্রয় ক্ষমতার বাইরে। চীনে একটি আইফোনের সর্বনিু মূল্য ৩ হাজার ৯৮৮ ইউয়ান (৬৩৩ ডলার)। আর আইপ্যাডের দাম শুরু হয় ২ হাজার ৯৮৮ ইউয়ান (৪৭৪ ডলার) থেকে। ওয়াং চীনের অন্যতম দরিদ্র প্রদেশ আনহুইর বাসিন্দা। আইফোন ও আইপ্যাড কেনার পরে সে তার মায়ের কাছে কিডনি বিক্রির কথা স্বীকার করে। সিনহুয়া জানিয়েছে, ওয়াংয়ের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি অপসারণ ও বিক্রির কাজটি আয়োজন করতে অভিযুক্ত এক জন মোট ২ লক্ষ ২০ হাজার (৩৫ হাজার ডলার) ইউয়ান অর্থ নিয়েছেন। এখান থেকে তিনি ওয়াংকে দিয়েছেন, ২২ হাজার ইউয়ান। আর বাকি অর্থ তিনি একজন সার্জন, একজন হাসপাতাল কর্মী ও আরো ৩ জনের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। তবে, অভিযুক্ত পাঁচ জন এবং কিডনি ক্রেতার নাম জানায়নি সিনহুয়া। চীনে ২০০৭ সাল থেকে মানুষের অঙ্গ ব্যবসাকে নিষিদ্ধ হলেও অবৈধভাবে অঙ্গ সংযোজন চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/এসইউ/১২৪৯ ঘ.