২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতুল উইলিয়াম, পুতুল কেট

চাইলেই এখন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটোনকে আপনার ঘরে নিয়ে আসতে পারেন। তবে জীবন্ত নয়, পুতুল সংস্করণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

লন্ডন, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চাইলেই এখন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটোনকে আপনার ঘরে নিয়ে আসতে পারেন। তবে জীবন্ত নয়, পুতুল সংস্করণ। কারণ, ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম আর কেটের পুতুল সংস্করণ তৈরি করছে যুক্তরাষ্ট্রের বার্বি ডল নির্মাতা প্রতিষ্ঠান মেটেল ইনকোর্পোরেশন। মেটেল এ সপ্তাহে জানিয়েছে, উইলিয়াম ও কেটের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে আগামী এপ্রিলে তারা দুটি বিশেষ পুতুল বাজারে ছাড়বে। বিয়ের সাজেই পুতুলগুলোকে সাজানো হবে। পুতুল জোড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১১ঘ.