২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণিত পারদর্শী কুকুর!

ল্যাব্রাডোর রিট্রাইভারস জাতের কুকুরগুলো আমাদের কাছে শিকারি ও বন্ধুবৎসল বলেই পরিচিত। কিন্তু মনটানাতে এ জাতের কৃষ্ণকায় বিউ নামের একটি কুকুর গণিত পারদর্শীতার জন্য বাহবা কুড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

সালমন, ১৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ল্যাব্রাডোর রিট্রাইভারস জাতের কুকুরগুলো আমাদের কাছে শিকারি ও বন্ধুবৎসল বলেই পরিচিত। কিন্তু মনটানাতে এ জাতের কৃষ্ণকায় বিউ নামের একটি কুকুর গণিত পারদর্শীতার জন্য বাহবা কুড়িয়েছে। কুকুরটির মালিক ডেভিড মাডসেন বলেছেন, বিউকে যদি তিনি জিজ্ঞাসা করেন, পার্কে ছয়টি কুকুর আছে, এর মধ্যে তিনটি চলে গেলে কয়টি থাকবে? তবে কুকুরটি তিনবার ঘেউ ঘেউ করে এর উত্তর দেয়। অংকে এ পরদর্শীতার জন্য সেলিব্রেটি বনে গেছে বিউ। দোকান-পাট, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় সে পরিণত হয়েছে তারকায়। "কুকরটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারে এমনকি বর্গমূলও মনে রেখেছে", জানান মাডসেন। "অবিশ্বাস্য ব্যাপার! অনেক মানুষের চেয়ে কুকুরটি গণিতে পারদর্শী।" বিউয়ের মেধার তারিফ করে এ কথা বলেন, মনটানার অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান ক্রিস রিচিয়ার্ডি। তিনি বলেন, "ডেভ যদি বলে দুই আর তিনে কত?" তবে কুকুরটি " ঘেউ, ঘেউ... ঘেউ, ঘেউ, ঘেউ" করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৪ঘ.