২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ওজন বাড়লে সঙ্গিনীকে ছেড়ে দেবে অর্ধেক পুরুষ'

নারীর চেয়ে পুরুষেরা তাদের সঙ্গিনীর শারীরিক গড়ন নিয়ে বেশি ভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নিউইয়র্ক, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারীর চেয়ে পুরুষেরা তাদের সঙ্গিনীর শারীরিক গড়ন নিয়ে বেশি ভাবে। প্রকাশিত এক নতুন জরিপ থেকে এ কথা জানা যায়। জরিপে ৭০ হাজার মানুষের কাছে প্রশ্ন রাখা হলে এর মধ্যে প্রায় অর্ধেক পুরুষই জানিয়েছে, ওজন বাড়লে তারা তাদের সঙ্গিনীকে ছেড়ে দেবে। অন্যদিকে মাত্র ২০ ভাগ নারী এ ধরনের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। সঙ্গিনীর বান্ধবীকে নিয়ে আনন্দজনক স্বপ্ন দেখে বলেও জানিয়েছে দুই-তৃতীয়াংশ পুরুষ। অন্যদিকে এক-তৃতীয়াংশ নারী এ ধরনের স্বপ্ন দেখে থাকে। আস্কম্যানের এডিটর-ইন-চিফ জেমস বাসিল কসমোপলিটন ডটকমের সাথে যৌথ উদ্যোগে জরিপটি পরিচালনা করেছেন। এছাড়া গবেষণায় আরো দেখা গেছে, ৫০ ভাগ পুরুষ তাদের কতজন যৌনসঙ্গী ছিল এ ব্যাপারে মিথ্যা কথা বলে। অন্যদিকে ৩৫ ভাগ নারী এ ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১০০০ ঘ.