সিডনি, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী মার্গারেট ওলে আর নেই।
'স্টিললাইফ' চিত্রকর্মের জন্য খ্যাতি অর্জন করা ৮৮ বছর বয়সী এই শিল্পী মঙ্গলবার সিডনিতে নিজ বাড়িতে মারা যান। আর্ট গ্যালারি অব নিউ সাউথ ওয়েলসের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
আর্ট গ্যালারি অব নিউ সাউথ ওয়েলসের এডমুন্ড ক্যাপন বলেন, "তিনি একজন শিল্পী। চিত্রশিল্পী হিসেবে তিনি অতি সাধারণ বিষয়ের মধ্যেই সৌন্দর্য, মানবতা ও উৎসাহ খুঁজে পেয়েছেন।"
১৯২৩ সালের ২৩ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লিসমোরে মার্গারেট ওলে জন্মগ্রহণ করেন।
আজীবন বৈবাহিক সম্পর্কবিমুখ নিঃসন্তান ওলে শিল্প, মানবপ্রেম এবং চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে তিনি দেশটির সর্বোচ্চ পদক 'দ্য কম্পানিয়ন অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া' অর্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৩ ঘ.
bdnews24