মেক্সিকো সিটি, জুলাই ০৬ (বিডিনউজ টোয়েন্টিটফোর ডটকম/রয়টার্স)- বান্ধবীর স্যুটকেসে ঢুকে জেল থেকে পালানোর চেষ্টা করেছে মেক্সিকোর এক কয়েদি। নাম জুয়ান রমিরেজ।
কিন্তু উদ্দেশ্য সফল হয়নি বেচারার; ধরা পড়ে গেছে রক্ষীর হাতে।
মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর চেতুমালের এক কারাগারে এ ঘটনা ঘটে।
ওই নারী রমিরেজের সঙ্গে দেখা করার পর বের হয়ে আসলে তাকে বিচলিত দেখে কারারক্ষীর সন্দেহ হয়। ওই সময় সে একটি গোলাকার ব্যাগ টেনে নিয়ে যাচ্ছিল।
স্থানীয় ফেডারেল পুলিশের এক মুখপাত্র মঙ্গলবার জানায়, ব্যাগটি খুলে রক্ষী কয়েদি রমিরেজকে দেখতে পায়। রমিরেজ ব্যাগের ভেতর হাত-পা মুড়ে শুধু আন্ডারপ্যান্ট ও মোজা পরা অবস্থায় ছিল।
অসদুপায় অবলম্বন করে পালানোর এ চেষ্টার কারণে দুইজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টেচায়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৩ঘ.
bdnews24