২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২শ'কোটি মানুষের জীবনমানোন্নয়নে মোবাইল ব্যাংকিং

উন্নয়নশীল দেশগুলোতে মোবাইল অর্থনৈতিক সেবা এক দশকের মধ্যে ২শ' কোটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ফ্রাঙ্কফুর্ট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উন্নয়নশীল দেশগুলোতে মোবাইল অর্থনৈতিক সেবা এক দশকের মধ্যে ২শ' কোটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। এক গবেষণায় এ আশা প্রকাশ করেছে বোস্টন কনসালটিং গ্রুপ। গবেষণায় বলা হয়েছে, "সার্বিকভাবে ২০২০ সালের মধ্যে মোবাইল অর্থনৈতিক সেবা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত মানুষের সংখ্যা শতকরা ৫ ভাগ থেকে ২০ ভাগ কমিয়ে আনবে এবং মোট জাতীয় উৎপাদন (জিডিপি) শতকরা ৫ ভাগ বাড়াবে।" উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যার ৭২ শতাংশই ব্যাংকিং সেবা কিংবা ক্রেডিট কার্ডের আওতায় নেই। গবেষণায় বলা হয়েছে, ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে বিনিয়োগের জন্য উদ্যোক্তার সংখ্যা বাড়ে এবং নতুন ব্যবসা ও চাকরির সুযোগ তৈরি হয়। তারা জানায়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া ও সার্বিয়ার আলোকে গবেষণাটি করা হয়েছে। নরওয়ের টেলিকম গ্রুপ টেলিনর মঙ্গলবার এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ ঘ.