বেইজিং, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপ্যাড ২, কেনার জন্য নিজের একটি কিডনি বিক্রি করেছে চীনের এক কিশোর।
১৭ বছর বয়সী ছেলেটির নাম লিটল ঝেং। সে ইন্টানেটের মাধ্যমে কিডনি বিক্রির ব্যবস্থা করেছে বলে একটি স্থানীয় টেলিভিশনকে জানিয়েছে।
ঝেং এর মা'র মনে এ ব্যাপারে সন্দেহ দেখা দিলে ঘটনাটি প্রকাশ পায়।
বিবিসি জানিয়েছে, এক অবৈধ ব্যবসায়ী তার কিডনি কিনে নেয় এবং হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করে।
অস্ত্রোপচারের পর ওই ব্যবসায়ী ঝেংকে ৩ হাজার ৩৯২ ডলার দেয়। তারপর এই অর্থ দিয়ে একটি আইপ্যাড ২ এবং একটি ল্যাপটপ কেনে ঝেং।
ছেলের হাতে আইপ্যাড এবং দেহে অস্ত্রপচারের লাল দাগ দেখে মা জিজ্ঞাসাবাদ করলে ঝেং সব কথা খুলে বলে।
উল্লেখ্য, ২০০৭ সালে অঙ্গ পাচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং এ ধরণের বাণিজ্য বন্ধে সেচ্ছাসেবক দাতা স্কীম গঠন করেছে চীন ।
কিন্তু অঙ্গদাতা পাওয়া না যাওয়ায় চীনে অবৈধ অঙ্গ ব্যবসা বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪০ ঘ.
bdnews24