২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে 'গেরিলা' ছবির বিশেষ প্রদর্শনী

'গেরিলা' ছবির মধ্য দিয়ে ইতিহাস রচনা নয়, মুক্তিযুদ্ধের শিল্পরূপ দিতে চেয়েছেন বলে উল্লেখ করেছেন ছবির পরিচালক নাসির উদ্দিন ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'গেরিলা' ছবির মধ্য দিয়ে ইতিহাস রচনা নয়, মুক্তিযুদ্ধের শিল্পরূপ দিতে চেয়েছেন বলে উল্লেখ করেছেন ছবির পরিচালক নাসির উদ্দিন ইউসুফ। রোববার সকালে চট্টগ্রাম নগরীর রাইফেল ক্লাব মোড়ে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রামে গেরিলা ছবির বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা নাসির উদ্দন ইউসুফ বলেন, মুক্তিযুদ্ধের বিশালতা ও এর নানা দিক নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ছবি নির্মাণ করেছি। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের মধ্য দিয়ে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ও অসা