২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচের তালে তালে হৃদযন্ত্রের যতœ

নাচের তালে তালেই যদি হৃদযন্ত্রের যতœœ নিশ্চিত করা যায়, তবে কেনো ব্যায়ামাগারে কঠিন কঠিন ব্যায়াম করে মিছে ঘাম ঝরানো?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

নিউইয়র্ক, ২৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাচের তালে তালেই যদি হৃদযন্ত্রের যতœ নিশ্চিত করা যায়, তবে কেনো ব্যায়ামাগারে কঠিন কঠিন ব্যায়াম করে মিছে ঘাম ঝরানো? বিশেষজ্ঞদের মতে, বিশ্বখ্যাত নৃত্য ব্যায়াম জুম্বা থেকে শুরু করে বলিউডের সঙ্গীতের তালে তালে দেহের অঙ্গভঙ্গির সুষমায় নির্জীব পরিস্থিতি কাটিয়ে আপনি হয়ে উঠতে পারেন অনেক প্রাণবন্ত। ক্যালিফোর্নিয়ার এক শরীরচর্চা কেন্দ্রের প্রশিক্ষক রাহুল নাথ বলেন, “এতে এক ঢিলে দুই পাখি মারা যায়।” বলিউডের সঙ্গীতের তালে তালে ব্যায়ামের কসরত আবিস্কার করেছেন নাথ। তিনি একজন অভিনয় ও নৃত্য শিল্পী। তার কথায়, “আপনি বিশ্বমানের একটি নাচের মৌলিক দিকগুলো আয়ত্ত্ব করে ক্যালরি পোড়ানোর পাশাপাশি হৃদযন্ত্রের যতœ নিতে পারবেন।” “এই নৃত্য ব্যায়ামের ক্লাসে গেলে দলবেঁধে তা উপভোগ করার পাশাপাশি ঘামও ঝরবে। কেউ ব্যায়ামাগারে গিয়ে যেমন ঘাম ঝরাতে চায় এও ঠিক তেমনি”, বলেন তিনি। নাথের অভিমত, নৃত্য ব্যায়ামের ক্লাসটি নৃত্যশিল্পীদের নাচ শেখার ক্লাস নয়। তিনি খুব সূক্ষভাবে নৃত্য শিল্পী ও সাধারণের জন্য উন্মুক্ত ব্যায়াম ক্লাসের মধ্যে তফাৎ দেখিয়েছেন। তিনি বলেন, “নৃত্যশিল্পীদের ক্লাসে যে দেহশৈলীটি ১০ সেকেন্ডের মধ্যে কয়েকবার করা হয়, নৃত্য ব্যায়ামের ক্লাসে তাই ৩০ সেকন্ড ধরে বারবার করা হয়।” তিনি আরো বলেন, “এর ফলে তারা ওই দেহ শৈলীটি একসময় রপ্ত করে ফেলে। এরপর আমি একই ধাঁচের আরেকটি অঙ্গভঙ্গি দেখাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৪ঘ.