২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় গ্রন্থাগারে 'রুদ্রকথন' মঞ্চায়ন

রাজধানীতে সংবৃতা আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্রের নবম প্রযোজনা 'রুদ্রকথন'র দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্টিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 07:02 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সংবৃতা আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্রের নবম প্রযোজনা 'রুদ্রকথন'র দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রয়াত কবি রুদ্্র মোহাম্মাদ শহিদুল্লাহ'র নির্বাচিত কবিতা নিয়ে জালাল উদ্দিন হীরার গ্রন্থনা ও নির্দেশনায় একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন সংবৃতা আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্রের শিল্পীরা। চিলেকোঠা, মাংসভুক পাখি, লাশগুলো আবার দাঁড়াক, অস্ত্র চাই, মাঝের দেয়াল, স্বপ্নের বাস্তুভিটেসহ বেশ কয়েকটি কবিতা উপভোগ করেন প্রায় এক হাজার দর্শক। অনুষ্ঠানে সংবৃতার সভাপতি এ কে এম শামসুদ্দোহা, সাধারণ সম্পাদক সামসুজ্জামান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, রেজীনা ওয়ালী লীনাসহ দেশের বিভিন্ন নামিদামি আবৃত্তি শিল্পীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/০০৫৫ ঘ.