২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন ভুটানরাজ

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বিয়ে করেছেন। পাত্রী সাধারণ ঘরের এক মেয়ে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বিয়ে করেছেন। পাত্রী সাধারণ ঘরের এক মেয়ে। বৃহস্পতিবার ভুটানের প্রাচীন রাজধানী পুনাখাতে ১৭ শতকের একটি সুরক্ষিত দূর্গে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কনে জেসান পেমাকে (২১) বিয়ে করেন রাজা নামগিয়েল (৩১)। পেমা রাজপরিবার বা প্রভাবশালী কোনো পরিবারের সদস্য নন। বিশ্ববিদ্যালয়ে পড়–য়া পেমার বাবা একজন পাইলট। ভুটানের রাজপরিবারের সদস্য ও শ'শ' শুভাকাঙ্খীসহ বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় আমন্ত্রিত অন্যান্য অতিথিরা। রাজার বাবা সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুক এর উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ২ টা ২০ মিনিটে)। বৌদ্ধ ধর্মের আচারানুসারে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা। এ সময় রাজা নামগিয়েল সিংহাসন থেকে নেমে এসে কনের মাথায় মুকুট পরিয়ে দেন। এরপর সমবেত লোকজনদের আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে রাজা আবার সিংহাসনে গিয়ে বসেন। তার পাশে বসানো হয় নতুন রাণী পেমাকে। ভুটানের রাষ্ট্রীয় টেলিভিশন বিয়ের অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করেছে। বিয়ে সম্পর্কে এক ভূটানির উক্তি, "এ এমন এক বিশেষ মুহূর্ত যা সারা জীবনই মনে থাকবে।" "শুধু আমি নই, গোটা দেশই খুশি," বলেন, বিয়েতে আমন্ত্রিত আরেক অতিথি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৯ঘ.