২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারীরিক সম্পর্কে বাধা নারীর কান্না

শারীরিক সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে নারীর কান্না তার অনাগ্রহকেই প্রকাশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 04:35 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

জেরুজালেম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারীর কান্না শারীরিক সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে পুরুষকে নিরুৎসাহিত করে। ইসরায়েলের গবেষকদের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। 'অশ্র" নারী ও পুরুষের মধ্যে অহিংস যোগাযোগ সৃষ্টি করে' এ বিষয়টির ওপর গবেষণা করেন তেল আবিব সংলগ্ন ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড ওলফসন হাসপাতালের বিজ্ঞানীরা। তাদের গবেষণায় বলা হয়েছে, নারীর কান্না দেখে পুরুষের টেস্টোস্টেরোন নিঃসরণের মাত্রা কমে যায়। তাদের এ গবেষণার ফল একদিন ক্যান্সার চিকিৎসায় কাজে লাগবে বলে প্রত্যাশা করেন গবেষকরা। ওয়াইজম্যান ইনস্টিটিউটের অধ্যাপক নোয়াম সোবেল বলেন, "অনেক ধরনের অসুস্থতা বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা হয় টেস্টোস্টেরোনের মাত্রা কমিয়ে।" তিনি জানান, টেস্টোস্টেরোন কমানোর বর্তমান পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং অশ্র"পাতের ব্যবহারে চিকিৎসায় সমস্যাগুলো দূর হবে বলে গবেষক দল মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৫২ ঘ.