২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি কাটানো সময় সবচেয়ে আনন্দের

পরিবার ও প্রিয় মানুষের চেয়ে আর কেউই আমাদের সুখী করতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 09:18 AM

Updated : 24 Aug 2022, 09:23 PM

সিংগাপুর , মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরিবার ও প্রিয় মানুষের চেয়ে আর কেউই আমাদের সুখী করতে পারে না। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে মুখোমুখি যোগাযোগের কাছে হেরে গেছে অনলাইন যোগাযোগ। সারা বিশ্বের ১৬ টি দেশে 'হ্যাপিনেস ব্যারোমিটার' গবেষণাটি চালিয়েছে । কোকাকোলা হ্যাপিনেস ইনডেক্স ভিত্তিক এই গবেষণায় প্রতিটি দেশের ৫০০ থেকে ১০০০ জনের উপর এই জরিপ চালানো হয়েছে। জরিপে প্রায় ৪০ শতাংশ মানুষ জানিয়েছে, সারাদিন কাজ করার পর ভালবাসার মানুষগুলোর সাথে দেখা হওয়াটা দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আর প্রায় ২০ শতাংশ মানুষ বলেছেন, পরিবারের সাথে একসাথে খেতে বসাটা সবচেয়ে আনন্দের। অন্যদিকে, জরিপে মাত্র ৫ শতাংশ মানুষ বলেছে অনলাইনে বন্ধুদের সাথে যোগাযোগ হলে তারা অনেক খুশি হয়। আর মাত্র ২ শতাংশ মানুষ বলেছে দিনের প্রথম এসএমএস পেলে তারা খুশি হয়। গবেষণায় দেখা গেছে যাদের উপর জরিপ চালানো হয়েছে পরিবার ও সঙ্গী তাদের প্রায় ৮০ শতাংশে আনন্দের উৎস। দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা তারা প্রায় ১৫ শতাংশের আনন্দের উৎস। গবেষণাটিতে বলা হয়েছে , মানুষের সাথে যোগাযোগের মধ্যেই প্রকৃত আনন্দ নির্ভর করে। খাদ্য ও আলিঙ্গন রাশিয়া ও ব্রিটেনের অনেক মানুষকে আনন্দ দেয়। ফ্রান্স, ইতালি, স্পেন, যুক্তরাজ্য,বেলজিয়াম, বুলগেরিয়া, রোমানিয়া, তুরস্ক, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইনস, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৫০৫ঘ.