২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসব-আনন্দে প্রস্তুতি বর্ষবরণের

আর মাত্র একদিন পরই বিদায় নেবে বাংলা ১৪১৬ সাল, বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাঙালি মেতে উঠবে নতুন বর্ষ বরণে। নগরে বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির কথা জানাচ্ছেন সুলাইমান নিলয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 04:39 AM

Updated : 24 Aug 2022, 08:28 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতির ওপরে রথ, রথে চড়বে রাজা, এরপর মাহুতের ইশারায় চলতে শুরু করবে শোভাযাত্রা। পাশে ঘোড়ায় চড়ে রাজাকে সঙ্গ দেবে দুই সহচর। সঙ্গে থাকবে শোলার পাখি ও ময়ুর- এভাবে কল্পনা করা হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রাকে। বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত আয়োজন এ মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর নতুন আঙ্গিকে সাজানো হয় এ শোভাযাত্রা। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, রাজধানীবাসীর সঙ্গে সেই শোভাযাত্রায় অংশ নিতে দূর-দূরান্ত থেকেও আসেন অনেকে। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কাজের অন্যতম সমন্বয়ক শ্যামল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গল শোভাযাত্রার মূল আর্কষণ থাকে দেশীয় ঐতিহ্যে লালিত কোনো প্রাণীর প্রতিকৃতি। যা যতে